নারীদের সব ধরনের ক্যানসারের মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয়। তবে জরায়ুমুখ ক্যানসারের একটি বিশেষ দিক হলো, সঠিক সময়ে সচেতনতা, টিকাদান এবং নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
জরায়ুমুখ ক্যানসারের অন্যতম প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV সংক্রমণ।
HPV সংক্রমণ কী?
এইচপিভি অত্যন্ত সাধারণ একটি ভাইরাস। এর কিছু উচ্চ ঝুঁকির ধরন দীর্ঘদিন শরীরে অবস্থান করলে জরায়ুমুখের কোষে অস্বাভাবিক পরিবর্তন ঘটাতে পারে। সময়ের সঙ্গে চিকিৎসাহীন অবস্থায় এসব পরিবর্তন ক্য...