২০১৩ সালের জানুয়ারি মাসের এক সকাল। ঘুম থেকে উঠে এক ভুতুড়ে, অপার্থিব নগরী প্রত্যক্ষ করলেন বেইজিংবাসী। পুরো মেগা সিটি ঢাকা পড়েছিল ঘন, হলদেটে, ধূসর এক বিষাক্ত কুয়াশায়। ইতিহাসে এ ঘটনাটি লিপিবদ্ধ হয়ে আছে ‘এয়ারপোক্যালিপ্স’ (Airpocalypse) নামে। সেদিন চীনের রাজধানীর বাতাসে অতি সূক্ষ্ম ও মারাত্মক ক্ষতিকর বস্তুকণা বা পিএম২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ৭৫৫ মাইক্রোগ্রামে গিয়ে ঠেকেছিল, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নিরাপদ সীমার চেয়ে ৩০ গুণের বেশি!
পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে, কয়েক হাত দূরের মানুষকেও...