ভয়ংকর সেই ৯/১১! ২০০১ সালের ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষের প্রাণহানি যুক্তরাষ্ট্রকে প্রতিশোধের পথে ঠেলে দেয়। নিরাপত্তা নীতি বদলের পাশাপাশি শুরু হয় দীর্ঘ সামরিক অভিযান—‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’। আফগানিস্তান থেকে ইরাক, পরে পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, লিবিয়াসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে সেই যুদ্ধ। ২৫ বছর পর এর মানবিক হিসাব ভয়াবহ—যুদ্ধ ও সংশ্লিষ্ট সংঘাত অঞ্চলে আনুমানিক ৪৫ থেকে ৪৭ লাখ মানুষের মৃত্যু, ৩ কোটি ৮০ লাখের বেশি বাস্তুচ্যুতি এবং ৮ ট্রিলিয়ন ডলারের বেশি মার্কিন ব্যয়।আফগানিস্তানে ২০০১...