সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় ক্যাটালগ আর সস্তা নন-ব্র্যান্ড গ্যাজেটের (ইলেকট্রনিক্স পণ্য) বিজ্ঞাপন। ক্লিক করলেই সস্তায় মিলবে স্মার্ট ডিভাইস। কিনে ব্যবহারের পর হয়তো কখনো দেখা যাবে ব্যবহারকারীর ফোনের গোপন সব তথ্য চক্রের হাতে। গোপনে হাতিয়ে নেয়া গ্যালারির ছবি, কন্টাক্ট নম্বর ও সংবেদনশীল ব্যক্তিগত সব তথ্য। পরে সেই তথ্য ব্যবহার করেই পাতা হচ্ছে ‘হানিট্র্যাপ ও ব্ল্যাকমেইলিংয়ের’ এক কঠিন ফাঁদ। অখ্যাত পণ্য আর ভুয়া ই-কমার্স ওয়েবসাইটের আড়ালে এমনই এক ভয়ংকর সাইবার অপরাধের জাল তৈরির সব আয়োজন সম্পন্ন হয়েছিল চট্...