রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে আগামী বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। সাজেক পর্যটন সড়ক সচল করা এবং পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১১, ১৫, ২২ ও ২৩ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর বিভিন্ন পর্যায়ে অবরোধের কারণে সাজেক পর্যটন সড়ক, স্...