শেরপুরে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা রোমান খানকে ফরিদপুরের সালথা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, সাপমারি ইমামবাড়ি এলাকার দুলাল আহমেদের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান খান এবং যোগিনীবাগ গ্রামের আতাব উদ্দিনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ উজ্জল মি...