বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন উপেক্ষা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগ দেওয়ায় ১৭ জন শিক্ষকের বেতন-ভাতা বরাদ্দ দেয়নি কমিশন। ইউজিসি থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে।ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট-সংক্রান্ত নথিতে এসব তথ্য উঠে এসেছে। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, অনুমোদিত পদ পরিবর্তন করে অন্য বিভাগে এবং উচ্চ পদের বিপরীতে নিম্ন পদে শিক্ষক নিয়োগ দ...