২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় খুলনা বিভাগে (যশোর শিক্ষা বোর্ডের অধীন) ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।যেসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি সেগুলো হলো কুষ্টিয়ার হাজী নুরুল ইসলাম কলেজ ও জগন্নাথপুর আইডিয়াল কলেজ, মেহেরপুরের মোরেকা জাগরণ কলেজ, ঝিনাইদহের মল্লিক শহিদুল...