ময়মনসিংহের নান্দাইলে আদালতের ১৪৪ ধারার নিষেধাজ্ঞা জারির পরও বিরোধের জমিতে ভবন নির্মাণ ও দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে নির্মাণকাজ শুরু হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।অভিযোগকারী ৬২ বছরের মো. আরিফ উদ্দিন সিকদার নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর কমরভাঙ্গা গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, চর কমরভাঙ্গা মৌজার বিএস খতিয়ান নম্বর ৪০৭-এর ৩১১২ দাগে থাকা ২৯ শতাংশ জমি নিয়ে ৫৫ বছরের শহিদ সিকদার, ৪৮ বছরের সাইদুল ইসলাম সিকদার, ২০ বছর বয়সী নার্গিস আক্তার ও পি...