ঢাকার
মোহাম্মদপুরের রিং রোডের কৃষি
মার্কেট এলাকায় মোল্লা এন্টারপ্রাইজ। সেখানকার বিক্রেতা মো. দিদারের কাছে
১২ কেজি এলপিজি সিলিন্ডারের
দাম জানতে চাইলে বললেন, ‘একদাম ২ হাজার ৪০০
টাকা। বাসায় পৌঁছে দিলে দিতে হবে
বাড়তি আরও ৫০ টাকা।’
সরকার নির্ধারিত দামের কথা বললে তার
সাফ জবাব, ‘এলপিজি সংকটের কারণে দুই দিন দোকান
বন্ধ ছিল। গত রবিবার
রাত ৩টা পর্যন্ত জেগে
৩০টি সিলিন্ডার পেয়েছি। বেশি দামে কিনেছি,
তাই বেশি দামে বিক্রি
করছি। না পোষালে অন্য
কোথাও দেখেন।’
এর
একটু দূরে আদাবরে রহমতুল্ল...