শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২০ জানুয়ারি বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ১১তম জাতীয় সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ‘হিযবুল বাহার থেকে আলোর মিছিল-২০২৬’ শীর্ষক এ আয়োজনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারের আয়োজনও থাকবে।আয়োজনটি সামনে রেখে আজ রবিবার রাজধানীর কারওয়ান বাজারের ইডিবি ট্রেড সেন্টারে দৈনিক আগামীর সময় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে একাডেমির একটি প্রতিনিধিদল। এতে বিভিন্ন শিক্ষা বোর্ডের দলনেতা ও একাডেমির কর্মকর্তারা অংশ নেন।একাডেম...