রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলেও অধিকাংশ মানুষের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ফলে নীরবে রক্তনালির ক্ষতি হতে থাকে। উচ্চ কোলেস্টেরল নিয়ে জানাচ্ছেন ডা. মো. রবিউল আলম (রনি)
কোলেস্টেরল কী এবং কেন প্রয়োজন?
কোলেস্টেরল হলো শরীরে থাকা এক ধরনের চর্বিজাতীয় উপাদান, যা কোষের গঠন, বিভিন্ন হরমোন এবং ভিটামিন ডি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কোলেস্টেরল শরীরের জন্য প্রয়োজনীয় হলেও তা অবশ্যই নির্দিষ্ট মাত্রায় থাকতে হবে।
কোলেস্টেরলের মধ্যে LDL (লো-ডেনসিটি লাইপোপ্রোটিন)-কে ‘খারাপ কোলেস্টেরল’...