বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান, টাইগার শ্রফসহ একের পর এক অভিনেতা, পরিচালককে হুমকি দেওয়া লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সক্রিয় সদস্য হরি বক্সারকে আটক করেছে যুক্তরাষ্ট্র।আজ শনিবার ক্যালিফোর্নিয়ায় তাকে আটক করা হয়। এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতেই তাকে আটক করা হয়। হরি বক্সারের আসল নাম হরিচাঁদ জাট। দীর্ঘদিন ধরেই গোয়েন্দা সংস্থাগুলির নজর ছিল তার ওপর। বিশেষ করে বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বাইয়ের বাড়ির সামনে...