বরেণ্য শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী আগামী ২৩ জুন পা দিচ্ছেন নব্বইয়ে। দিনটি সামনে রেখে আমরা স্যারকে অনুরোধ করেছিলাম তাঁর পছন্দের ৫টি বই নিয়ে লিখতে।
গোরা
রবীন্দ্রনাথ অনেক ধরনের রচনা লিখেছেন, উপন্যাসও লিখেছেন। কিন্তু আমার মতে, তার মধ্যে শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা। গোরার কেন্দ্রে আছে গৌরমোহ...