দক্ষিণ কোরিয়ায় প্রবীণ রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও সে অনুপাতে নার্স না থাকায় হোম- কেয়ার খাতে তৈরি হয়েছে তীব্র সংকট। নার্সের অপ্রতুলতার সুযোগে বর্তমানে কোনো ধরনের লাইসেন্স বা প্রশিক্ষণ ছাড়াই চিকিৎসা সেবা দিচ্ছেন সাধারণ কেয়ারগিভার ও সমাজকর্মীরা, যা দেশটির আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।
ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস (NHIS)-এর তথ্যমতে, গত জুন পর্যন্ত দেশে নিবন্ধিত হোম-ভিজিটিং নার্স রয়েছেন মাত্র ৬,৪৫১ জন। অর্থাৎ, গড়ে প্রতি ১ জন নার্সকে প্রায় ৯০ জন প্রবীণ বা শয্যাশায়ী রোগীর দেখভাল করতে হচ্ছে।...