বয়সের
ভারে শরীর নুয়ে পড়েছে।
আগের মতো দ্রুত হাঁটতে
পারেন না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে
থাকাও কষ্টকর। তবু রোগীর ডাক
শুনলে ঘরে বসে থাকতে
পারেন না তিনি। কখনো
নিজের চেম্বারে, কখনো প্রায় এক
কিলোমিটার পথ হেঁটে গিয়ে,
কখনো নিজের বাড়িতে বসেই রোগীদের চিকিৎসা
দেন, তাদের সাহস জোগান। চিকিৎসার
বিনিময়ে নেন না কোনো
ফি।
প্রদ্যুৎ
সাহা ১৯৬৪ সালে ডিএমএসএইচ পাস
করেন। এরপর ১৯৭০ সাল
থেকে রোগী দেখা শুরু
করেন। প্রথম থেকেই তিনি বিনা ফিতে
রোগী দেখেন।
৯০ বছর বয়সে ৫৬
বছর ধরে মানুষের সেবায়
এভাবেই নিজেকে নি...