স্প্যানিশ ফুটবলে নেমে
এসেছে বিষাদের অন্ধকার। মাঠে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মাত্র ৩০ বছর বয়সে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব সিডি তেনেরিফের ফরোয়ার্ড
হেসুস দে মিগুয়েল। এই মর্মান্তিক মৃত্যুতে বিশ্ব ফুটবলজুড়ে তৈরি হয়েছে গভীর শোক ক্রিশ্চিয়ানো
রোনালদো, লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মতো মহাতারকারা গভীর শোক প্রকাশ করেছেন।
গত সোমবার স্প্যানিশ সেগুন্দা
ডিভিশনে এফসি আন্দোরার মুখোমুখি হয়েছিল তেনেরিফে। ম্যাচের যোগ করা সময়ে ২-২ সমতার মুহূর্তে
মাঝমাঠ থেকে তৈরি...