রাজধানীর মোহাম্মদপুর থেকে চিহ্নিত শীর্ষ হেরোইন ব্যবসায়ী চাপা আরিফের ঘনিষ্ঠ চার সহযোগীকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স এসআরবি। এসআরবি-২ একটি টিম আজ ভোররাতে পাবনা হাউজ গলি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজী (৩২), মো. সাইদুর ইসলাম রাব্বী (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।এসআরবি-২-এর উপপরিচালক মেজর এম মুবীন...