ব্রিটিশ সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট এবং বিউটি ব্র্যান্ডের উদ্যোক্তা জন ফ্রেইডা মারা গেছেন। ৭৫ বছর বয়সে পরিবার ও আপনজনদের মাঝে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিউটি আইকন। তার প্রতিষ্ঠিত হেয়ার সেলুনের পক্ষ থেকে ইনস্টাগ্রামে এক শোকবার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।ষাট ও সত্তরের দশকে বিশ্ব বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী মুখগুলোর চুল কাটার নেপথ্যে ছিলেন জন ফ্রেইডা। প্রিন্সেস ডায়ানা, ম্যাডোনা, নিকোল কিডম্যান, স্কারলেট জোহানসন, মডেল টুইগি থেকে শুরু করে মার্কিন ফার্স্ট লেডি জ্যা...