রাত গভীর হলে নিঃশব্দে বেরিয়ে পড়ে সে। ছোট ছোট পায়ে ধীরে হাঁটে বাগানের ভেজা ঘাসের ওপর। কোথাও শুকনো পাতার স্তূপ, কোথাও ঝোপের আড়াল, কোথাও আবার কাঠের গাদার পাশে থেমে খাবার খোঁজে। অন্ধকারের এই ছোট্ট পথিককে অনেকেই হয়তো খেয়ালই করেন না। অথচ ইউরোপের শহর আর গ্রাম জুড়ে একসময় খুব পরিচিত এই প্রাণীটিই এখন হারিয়ে য...