একসময় যে রোগকে শুধুই বয়স্কদের রোগ হিসেবে ভাবা হতো, সেই হৃদরোগ এখন চোখ রাঙাচ্ছে তরুণদের। তরুণদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ও এর প্রতিকার নিয়ে লিখেছেন ডা. আশরাফুল আলম সুমন
মাত্র ৩৪ বছর বয়স। ধূমপানের অভ্যাস নেই, আগে থেকে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসও ধরা পড়েনি, ছিল না অতিরিক্ত কোলেস্টেরেলও। ছয় মাস আগেই করা হয়েছিল ফুল বডি চেকআপ। তাতেও ধরা পড়েনি কোনো সমস্যা। একদিন হঠাৎ বুকে চাপ অনুভব, শ্বাসকষ্ট ও অতিরিক্ত ঘাম নিয়ে হাসপাতালে যেতে হয় সোহেলকে (ছদ্মনাম)। পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী মূল ধমনিত...