সিলেট নগরের কাষ্টঘরে হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় চার আসামির মধ্যে তিনজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।গতকাল নরসিংদীর মাধবদী থানাধীন পাঁচদোনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান আসামি আমিন আহমদ (৩৫) এখনো পলাতক।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন আহমেদ (২৬), রুমান আহমদ সাজ্জাদ (২৫) ও পারভেজ (২২)। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত আটটার...