মরুর
আঞ্চলিক ঝড়ের গোলকধাঁধায় এবার
খেই হারিয়ে ফেলেছে খোদ ‘মধ্যপ্রাচ্যের মোড়ল’
সৌদি আরবও। মার্কিন পেট্রডলারের অহংকারে মোড়ানো অত্যাধুনিক ফাইটার জেট, প্যাট্রিয়ট মিসাইল
আর বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্রে সজ্জিত দেশটির রাজকীয় বাহিনী আজ এক চরম
মনস্তাত্ত্বিক সংকটে। বিলাসি রাজ প্রাসাদের আয়েশের
ঘুম হারাম! কয়েক সপ্তাহের ঝোড়ো
বিমান হামলাতেই ধুলোয় মিশে যাবে ইয়েমেনের
রুক্ষ পাহাড়ের কাঠখোট্টারা (হুতি বিদ্রোহী)— সে
হিসাব আজ পাল্টে গেছে!
হাওয়ায় উড়ে গেছে রিয়াদের
শাসকদের সেই আকাশচুম্বী অহংকার।
তেলখনির বি...