সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে হুতি বিদ্রোহীদের আকাশপথে হামলা থেকে সুরক্ষা দিতে প্রতিরক্ষামূলক মিশনে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিমানগুলো কেবল প্রতিরক্ষামূলক দায়িত্ব পালন করবে। ইরানপন্থী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক হামলা চালাবে না। যুক্তরাজ্যের দাবি, হুতিদের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে এবং জ্বালানি সরবরাহ ও বাণিজ্যপথে বিঘ্ন ঘটানোর ঝুঁকি বা...