নানা অনুষ্ঠানামালায় আগামী ১৮ নভেম্বর উদযাপিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী। র্যালি, সেমিনার ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্বলিত ৬০ বছর পূর্তি উৎসবে অংশ নেবেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে এই উৎসব হবে।আজ শুক্রবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।সংবাদ সম্মেলনে তিনি হীরকজয়ন্তী উদযাপনের কর্মসূচি ও রেজিস্ট্রেশনসংক্র...