দীর্ঘদিন পর ভারতীয় পর্যটন ভিসা চালু হওয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাড়ছে যাত্রী পারাপার। কর্মব্যস্ততায় আয়-রোজগার স্বাভাবিক হওয়া খুশি স্থানীয় শ্রমিকরা। দুই মাসে সরকারের রাজস্ব আদায়ও বেড়েছে কয়েকগুণ।দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর এটি। সড়ক ও রেলপথে ভারতের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় উত্তরাঞ্চলের মানুষের কাছে এই ইমিগ্রেশন চেকপোস্ট বেশ জনপ্রিয়। চিকিৎসা, ব্যবসা, শিক্ষা, ভ্রমণ ও ব্যক্তিগত বিভিন্ন কাজে প্রতিদিন এ পথে যাতায়াত করেন পাসপোর্টধারী যাত্রীরা।
২০২৪ সালের ৫ আগস্টের পর ব...