নেপালে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের পর এবার ভুটানের ৬২০টি হিমবাহ হ্রদের মধ্যে ১৭টিকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে দেশটির জাতীয় জলবিদ্যা ও আবহাওয়া কেন্দ্র (এনসিএইচএম)। গত ১১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভুটানের সংবাদমাধ্যম কুয়েনসেল। তবে এই ১৭টি হ্রদই যে যেকোনো সময় ভেঙে পড়বে, তা নয়। ঝুঁকি বিবেচনায় এগুলিকে অগ্রাধিকার দিয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হচ্ছে।এর মধ্যেই গত ২৯ অক্টোবর ভুটানের গাসা জেলার শিনতাফু হিমবাহ হ্রদে ভয়াবহ হিমবাহ হ্রদবিস্ফোরণজনিত বন্যা বা গ্লফ হয়। এনসিএই...