সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি তথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে— খুলনার হিন্দু মালিকানাধীন ‘শ্যামা জুয়েলার্স’-এর মালিক জিজিয়া কর দিতে অস্বীকৃতি জানালে ইসলামপন্থীরা দোকানটিতে লুটের চেষ্টা চালায়। (উল্লেখ্য, ঐতিহাসিকভাবে জিজিয়া হলো মুসলিম শাসনের অধীনে অমুসলিমদের ওপর নিরাপত্তা ও সামরিক সেবা থেকে অব্যাহতির বিনিময়ে ধার্য করা একটি ফি বা কর)। এক্স পোস্টটিতে ‘খুলনায় হিন্দু মালিকানাধীন শ্যামা জুয়েলার্স লুট করার চেষ্টা করেছে জামায়াতে ইসলামীর গুন্ডারা’ শীর্ষক একটি ফটোকার্ডও যুক্ত করা হয়।তবে অনু...