ইতালির স্কুলগুলোতে মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ এবং প্রতি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রবিবার এ ঘোষণা দেন। নিজের দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার এক সমাবেশে মেলোনি বলেন, শিগগিরই মন্ত্রিসভায় এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হবে। এতে প্রতি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা আইনগতভাবে নির্ধারণের পাশাপাশি, ইতালীয় শিক্ষাব্যবস্থায় একীভূত হতে গুরুতর সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতাও রা...