বরিশালের বাকেরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ভাতিজা ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত মো. আনোয়ার হাওলাদার (৫২) মারা গেছেন। হামলার নয় দিন পর গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আনোয়ার হাওলাদার উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবানীপুর হাওলাদার বাড়ির আকব্বর হাওলাদারের ছেলে।স্থানীয়রা জানালেন, গত ২৯ অক্টোবর এশার নামাজের পর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় আনোয়ার হাওলাদারের ওপর হামলা চালান তার বড় ভাই দেলোয়ার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও তা...