জীবনের প্রয়োজন মেটাতে অর্থের প্রয়োজন। পরিবার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ভবিষ্যতের
নিরাপত্তা, সবকিছুর
সঙ্গেই অর্থের সম্পর্ক রয়েছে। তাই মানুষ বেশি উপার্জন করতে চায়, এটি
স্বাভাবিক। কিন্তু ইসলামের দৃষ্টিতে উপার্জনের পরিমাণই সাফল্যের একমাত্র মাপকাঠি
নয়। অর্থ কত বেশি এলো,
তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থটি কোন পথে এলো এবং তাতে কতটা
বরকত রয়েছে। হারাম পথে অর্জিত বিপুল সম্পদের চেয়ে
হালাল পথে অর্জিত অল্প সম্পদও একজন মুমিনের জন্য উত্তম।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মানুষ!
পৃথিবীতে যা...