গত ২৭ জুলাই অ্যাম্বুলেন্সের অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে দেরি হওয়ায় হামে আক্রান্ত একটি খুমি শিশুর মৃত্যু হয়। এ ঘটনার পর জানা যায়, জেলার সবকটি সরকারি অ্যাম্বুলেন্সই নষ্ট হয়ে পড়ে আছে।এরপর ‘বান্দরবান জেলায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে’ জানিয়ে বান্দরবানের সিভিল সার্জন শাহীন চৌধুরী বলেছেন, ‘গত তিন দিনে হামের উপসর্গ নিয়ে আর কোনো শিশুর মৃত্যু ঘটেনি। নষ্ট হয়ে পড়ে থাকা অ্যাম্বুলেন্সগুলো জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সকে সার্বক্...