আতলেতিকো মাদ্রিদে কঠিন সময় পার করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এবার নতুন কৌশলে দল ছাড়ার পথ খুঁজছেন তিনি।স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, এজেন্ট ফার্নান্দো ইদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আলভারেস। তার প্রতিনিধিত্বের দায়িত্ব নিতে হাভিয়ের পাস্তোরের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। নতুন এজেন্টের মাধ্যমে আতলেতিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়তে চান আর্জেন্টাইন ত...