বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘একবার দেশের সঙ্গে যারা বেইমানি করেছে, যতবার সুযোগ পাবে, ততবারই তারা জনগণের সঙ্গে বেইমানি করবে।’আজ সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে হাবিব উন নবী খান সোহেল বললেন, বিএনপি যে ব্যক্তিকে সম্মান দিয়েছে, তার নিজ এলাকার মানুষও তাকে সম্মান জানাবে বলে তিনি আশা করেছিলেন। রাষ্ট্রপতির এলাকার আসন...