রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের নামটি এসেছিল অনেকটা আকস্মিকভাবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদায়ের পর ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার চমক দেখিয়ে মো. সাহাবুদ্দিনকে দেশের এক নম্বর ব্যক্তি হিসেবে বেছে নেয়। কিন্তু এর ১৬ মাসের মাথায় ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও এর পরের দিনগুলো তাকে দেয় বিরল অভিজ্ঞতা। রাজনৈতিক অঙ্গনের নানা ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে; লালিত মতাদর্শের বাইরে গিয়ে তিনি পার করেছেন ড. ইউনূস সরকারের ১৮ মাস, অতঃপর আরও মাস পাঁ...