অভিনেত্রী জয়া আহসান অন্যরকম এক সেঞ্চুরির স্বাদ পেলেন! তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ প্রেক্ষাগৃহে ১০০ দিন পূর্ণ করেছে। সিনেমাটির আরেক অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী, পরিচালক কৌশিক গাঙ্গুলী ও প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে এই সাফল্য উদযাপন করেছেন তিনি।
গতকাল সোমবার দুপুরে কলকাতায় ‘হান্ড্রেড ডেজ সেলিব্রেশন’ লেখা একটি কেক একসঙ্গে কেটেছেন জয়া ও চূর্ণী। এরপর কৌশিক ও চূর্ণী দম্পতিকে কেক খাইয়ে দেন জয়া। অনুষ্ঠানটি তার ফেসবুক পেজে লাইভ দেখা গেছে।
জয়া আগামীর সময়কে বলেছেন, “১০০ দিনের মাইলফলক পেরিয়েছে ‘আজও অর্...