কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বাসের চাপায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা আহতদের উদ্ধ...