কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত হয় ভূরুঙ্গামারী। দিবসটি উপলক্ষে আজ শনিবার জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজে...