নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তার পরনে সালোয়ার-কামিজ ছিল।ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানালেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি বস্তার ভেতর তরুণীর হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়।পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদে...