ঠাকুরগাঁওয়ের হরিপুরের ফালডাঙ্গী গ্রামে টানা কয়েক দিনের বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এই দুর্যোগের মধ্যেই মারা যান গ্রামের মফিজান বেগম (৭০)। এতে কোমরসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিতে হয়েছে সন্তানদের।গতকাল বৃহস্পতিবার বিকালে ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।জানা গেছে, টানা বৃষ্টিতে বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েন। বিকল্প পথ না থাকায় শেষ পর্যন্ত কোমরসমান পানির মধ্য দিয়েই চার ভাইসহ স্বজনরা কাঁধে করে মরদেহ কবরস্থানে নিয়ে যান। ঘটন...