Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২০ ঘণ্টায় গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৪:০৩
২০ ঘণ্টায় গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় স্বর্ণের পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে নির্জন স্থানে ডেকে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে ঘটনার মাত্র ২০ ঘণ্টার মধ্যে।

মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, পুলিশ সুপার মো. বেলাল হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার এবং তদন্ত-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

গত ১ জুন সকালে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের একটি জনমানবশূন্য এলাকায় নাসিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ করে উদ্ধার।

পুলিশ জানায়, মরদেহের মুখমণ্ডলের একটি অংশ পোড়া অবস্থায় ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হয়, হত্যার পর পরিচয় গোপন বা আলামত নষ্টের উদ্দেশ্যে করা হয়েছিল মরদেহে আগুন দেওয়ার চেষ্টা। ঘটনাস্থলের কিছু দূরে উদ্ধার করা হয় বাঁশের কঞ্চিতে রশি লাগানো একটি ফাঁদও। নিহতের গলায় রশির দাগ এবং এক হাতে মাটি আঁকড়ে ধরার চিহ্ন দেখে হত্যাকাণ্ডের বিষয়টি স্পষ্ট হয়।

তদন্তের শুরুতে পুলিশ উল্লেখযোগ্য কোনো সূত্র না পেলেও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। নিহতের ১২ বছরের মেয়ের কাছ থেকে জানা যায়, ঘটনার আগের রাতে নাসিমা আক্তার জুতা ছাড়া বাড়ি থেকে বের হয়েছিলেন। এছাড়া ছোট ছেলেকে দ্রুত ঘুম পাড়িয়ে বাসা থেকে বের হওয়ার তাড়াহুড়াও ছিল তার।

এই তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। একপর্যায়ে জানা যায়, বিশেষ একজনের সঙ্গে দেখা করতে গেলেই তিনি খালি পায়ে বের হতেন। কারণ, তাকে দেখানো হয়েছিল স্বর্ণের পুতুল পাওয়ার প্রলোভন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা, আর্থিক লেনদেন এবং ভিকটিম ও সন্দেহভাজনের পূর্ববর্তী আচরণ বিশ্লেষণ করে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ সূত্র পান।

তদন্তে টেংরিয়া গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে কবিরাজ হিসেবে পরিচিত শামসুলের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। পরে তাকে করা হয় গ্রেফতার।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ টাকা উদ্ধারসহ বিভিন্ন আলামত করা হয়েছে জব্দ। পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।

ঠাকুরগাঁওহরিপুরহত্যাকাণ্ডরহস্যউদঘাটন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের