ওমান উপকূলের খাসাব এলাকার উত্তর-পূর্ব থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে একটি তেলবাহী জাহাজের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পানিতে বড় ধরনের ঝাপটা দেখা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। তবে, জাহাজটির কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে ইয়েমেনের হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরবের আটটি তেলবাহী জাহাজকে তারা গতিপথ পরিব...