হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। রোববার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়।আইআরজিসির নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, জাহাজ দুটি প্রণালিতে ‘অননুমোদিত পথে’ চলাচল করছিল এবং নিয়ম ভঙ্গ করেছিল। জাহাজ দুটি তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল বলেও দাবি করেন তিনি।বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির একটি বিশাল তেলবাহী জাহাজ। শক্তিশালী...