মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার বিকেলে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের ৬ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত হনুমানটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার চালক অখিল মালাকার বলেন, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে একটি মুখপোড়া হনুমান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাসের ধাক্কায় হনুমানটি আহত হয়। পরে তিনি রাস্তার পাশে আহত হনুমানটিকে পড়ে থাকতে দেখেন। তিনি হন...