হজ ফরজ ইবাদত। এটি কেবল সেই সকল মুসলমান নর-নারীর ওপর ফরজ যাদের আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি শারীরিক সক্ষমতা রয়েছে। শুধু আর্থিক সক্ষমতা থাকলেই হবে না, শারীরিক সামর্থ্যও থাকতে হবে- এই বিষয়টি অনুধাবন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের সময় সারাবিশ্ব থেকে কয়েক লাখ মুসলমান মক্কা-মদিনায় সমবেত হয়ে থাকেন। হজের মূল আনুষ্ঠানিকতার দিনগুলোতে এই বিশাল সংখ্যক হজযাত্রীর চলাচল, হজের আনুষ্ঠানিকতা প্রতিপালন, সৌদি আরবের অত্যধিক তাপমাত্রা, খাবার-দাবার প্রভৃতি কারণে শারীরিকভাবে সুস্থ-সবল থাকাটা জরুরি। শারীরিক সক্ষমতা না থ...