পাঁচদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বান্দরবানের সড়ক মেরামতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ পুনঃস্থাপনে ভূমিকা রাখছে।
বুধবার (৯ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগে বান্দরবান জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার, বিশেষ করে রোয়াংছড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কে বড় বড় গাছ উপড়ে পড়েছে। ভূমিধসের কারণে যান চলাচল ব্যাহত হয়। এতে জনগণের দুর্ভোগ দেখা দেয়।
আরও পড়ুন...