যুক্তরাষ্ট্রের প্রগ্রেসিভ সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত স্টিভ ব্যানন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইর ওপর কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। এআই প্রযুক্তির সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে দুই রাজনৈতিক প্রতিপক্ষের এই ঐকমত্য ওয়াশিংটনে অভূতপূর্ব আলোচনার জন্ম দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
নিয়ন্ত্রণহীন এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এ দুই নেতা চাকরি হারানো, নিরাপত্তা ঝুঁকি ও গুটিকয়েক প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ার মতো বিষয় ত...