গ্রীষ্মের দাবদাহে আমরা সাধারণত যে নিয়মগুলো মানি, সেগুলো এখনকার হিটওয়েভ বা অতি-তপ্ত আবহাওয়া মোকাবিলায় যথেষ্ট নয়। কাঠফাটা রোদে টিকে থাকতে দরকার কিছু স্মার্ট কৌশল।
ঘর ঠান্ডা রাখার অভিনব কৌশল ক্রস ভেন্টিলেশন হ্যাক। বাইরের বাতাস যদি তপ্ত হয়, সব জানালা খুলে রাখা বোকামি! এর চেয়ে রোদ পড়ে— এমন জানালাগুলো বন...