বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় কারখানা প্রকল্পের জন্য বাজেট আবারও বাড়িয়েছে। এবার বাড়িয়ে ১ হাজার ১৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পে উন্নত নিরাপত্তাব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি ও স্বয়ংক্রিয়করণ সুবিধা যুক্ত করতে এ সংশোধন এনেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে কারখানাটিতে উৎপাদন শুরুর সময় পিছিয়ে ২০২৮ সালের এপ্রিল নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশ...