দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিজয় দিবসকে কেন্দ্র করে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, বাংলাদেশকে তারা কতটুকু ভালোবাসে তা জনগণই বিবেচনা করবে।আজ রবিবার দুপুরে লালমনিরহাট সদরের বুদার বাঁশের তলে অতিদরিদ্র পরিবারের জন্য ‘ঠিকানা’ বাড়ি উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, ৩০ লাখ মানুষের রক্ত ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় দিবস আমাদের আনন্দ, ঐতিহ্য ও সংগ্রামের। এই দিবসকে ঘিরে অস্থিরতা তৈরির অপচেষ্টা জনমনে...